♥️♥️প্রতিবেশী থেকে প্রেমীকা হয়ে ওঠা♥️♥️
True Story
আজ দশ বছর হল তোমার আর আমার ভালোবাসা। অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে পেরিয়েছি দুজন দুজনের হাত দুটি কে শক্ত করে ধরে।।
তোমার মনে পরে, অনেক সময় তুমি যখন জীবনের খেলার কাছে হেরে গিয়ে আমাকে বলতে "আমার পক্ষে জীবনে কিছু করা সম্ভব নয় । তুমি আমার সাথে থেকে নিজের ভবিষ্যৎ নষ্ট কর না" সেই সময়েও আমি তোমাকে আরও শক্ত করে আঁকড়ে ধরে থেকেছি কারণ বড্ড ভালো যে বাসি তোমাকে। তোমাকে বারে বারে মনে করিয়েছি আমাদের সুন্দর মুহূর্ত গুলোর কথা।।
আচ্ছা মনে আছে ,তুমি আমাকে কেমন করে জানলা দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতে।একবার না দেখতে পেলে যে কতটা উতলা হতে তা তোমার মুখেই ধরা পড়ত।আমিও কিন্তু ততখানি উতলাই হতাম শুধু ধরা দিতাম না গো। অবশ্য আমিও দেখতাম জানো কিন্তু প্রথম প্রথম বুঝতে দিতাম না। তারপর অবশ্য তোমার কাছে ধরা দিতেই হল।।
তুমি তো এতো লাজুক ছিলে যে,
কোনো দিন সামনে এসে বলতেই পারোনি ভালোবাসার কথা ভীতু একটা।তাই আমার মুখ দিয়েই বলতে বাধ্য করালে।।
সেদিন ছিল আমার এই প্রিয় মানুষটির জন্মদিন। প্রতিদিনের মত সেদিনেও রাতে যখন ফোনে কথা বলছি জন্মদিন এর শুভেচ্ছা জানাতেই তুমি কাঁদতে শুরু কর। কি হয়েছে জিজ্ঞেস করতেই তুমি বলে ওঠে "আমাকে তো কেউ ভালোবাসে না" ।অমনি আমি বরফের মত গলে গিয়ে বলে উঠি" কে বলেছে তোমাকে কেউ ভালোবাসে না?? আমি তো আছি। আমি তোমাকে খুব খুব ভালোবাসি। দিয়ে দুজনেই কাঁদতে থাকি কিন্তু হ্য এটা ছিল খুশির কান্না।। কী গো মনে পরছে??
তারপর ই শুরু একটা নতুন জীবন।দুজন দুজনের হাত ধরে আজও চলছি সেই পথে।।♥️
Comments